মৌলভীবাজার প্রতিনিধি
জুড়ীতে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের জুড়ীতে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালরা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে জুড়ী থানা পুলিশের সহযোগিতায় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার জাঙ্গিরাই ত্রিমোহনী ও ডাকঘর সড়কে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা কালে নোংরা পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, মিষ্টির উপরে পোকা পড়ে থাকা, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য পণ্য রেখে বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবানুনাশক স্প্রে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জাঙ্গিরাই ত্রিমোহনীস্থ শাহীন রেষ্টুরেন্ট এন্ড সুইটমিটকে ৫ হাজার টাকা, পাঁচতারা রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, ডাকঘর সড়কস্থ সেন্ট্রাল ফার্মেসীকে ৪ হাজার টাকা, জনতা মেডিকেল কর্ণারকে ৪ হাজার টাকাসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























