মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে যুবতীকে ধর্ষণের অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৫ নভেম্বর) শহরের ইসাকী এমোস নামে একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী খুলনার রূপসা থানার বাসিন্দা ওই যুবতি শ্রীমঙ্গল থানায় এসে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ গ্রামের জনৈক হাসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।
ওই যুবতীকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি ( তদন্ত) হুমায়ুন কবির বলেন, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ হোটেল ইসাকী ইমোসে মেয়েটিকে ধর্ষণ ও নির্যাতন করার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



















