কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২৩:৪৮, ১৬ নভেম্বর ২০২০
আশ্রয়ণ প্রকল্পে দখলদারদের হামলা, এসিল্যান্ডসহ আহত ৩
হামলার পরবর্তী অবস্থা
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় “আশ্রয়ন-২” প্রকল্পের ২০টি গৃহ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের আগে সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় খাস জমিতে প্রকল্পের সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল উপজেলা প্রশাসন থেকে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে নির্ধারিত স্থানে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা ছিল মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদের। এদিকে সোমবার সকালে সরকারি জমির অবৈধ দখলদারদের একটি অংশ উপজেলা প্রশাসন থেকে স্থাপিত সাইন বোর্ডটি ভেঙ্গে ফেলে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ নিয়ে সহকারি কমিশনার (ভূমি) গেলে উত্তেজিত হয়ে হামলা চালাতে ইট পাটকেল ছুড়ে এসি ল্যান্ডের গাড়ির ক্ষতি সাধন করে। হামলায় এসিল্যান্ড নাসরিন চৌধুরী (৩০), তার গাড়ি চালক হাসান মিয়া (২৭) ও এক নারী পুলিশ সদস্য সেলিনা আক্তার (২২) গুরুতরভাবে আহত হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত কিছু দিন পূর্বে ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকার সরকারি খাস জমি বের করে সেখানে ‘দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় “আশ্রয়ন-২” প্রকল্পের ২০টি গৃহ নির্মাণ কাজের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল। গৃহ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপণের জন্য সোমবার (১৬ নভেম্বর) নির্ধারণ করা হয়।
স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে গত কয়েক দিন ধরে কাজ করে সেখানে একটি সাইনবোর্ড স্থাপণ করা হয়। সোমবার সকালেই অবৈধ দখলদারদের একটি চক্র স্থাপিত সাইন বোর্ড ভেঙ্গে মাটিতে ফেলে দেয়। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে গেলে অবৈধ দখলদারদের চক্রটি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর সাথে বাক বিতন্ডা করে সরকারি কাজে বাধা দিয়ে এক পর্যায়ে এসি ল্যান্ডের গাড়িতে ইট পাটকেল ছুড়ে কাঁচ ভেঙ্গে ফেলে।
আহত পুলিশ সদস্য সেলিনা আক্তারের মাথা ফেটে গেলে তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে সেখানে সাংসদ উপাধ্যক্ষ এম এ শহীদ সংক্ষিপ্ত আকারে আশ্রয়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মে. আরিফুর রহমান ইসলামপুরে সরকারি কাজে বাধাদানকারীদের হামলায় এক নারী পুলিশ সদস্য ও এসি ল্যান্ডের গাড়ি চালক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, আহত নারী পুলিশ সদস্যের মাথায় ৯টি সেলাই দিতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলায় এসি ল্যান্ড, তার গাড়ি চালক ও এক নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হবে বলেও নির্বাহী কর্মকর্তা জানান।
মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ তার বক্তেব্যে বলেন,গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্যোগ। এখান থেকে কাউকে চিরতরে কাউকে উচ্ছেদ করে নয়, তাদেরকেও গৃহের ব্যবস্থা করে দেওয়া হবে।
সোমবারের সরকারি কাজে বাধা দিয়ে দৃষ্কৃতকারীরা হামলা করে একজন নারী পুলিশ সদস্যসহ ২ জনকে আহত করেছে। এ জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সুষ্ঠু তদন্তক্রমে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























