ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২:২২, ১৭ নভেম্বর ২০২০

মৌলভীবাজারে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৯ 

মৌলভীবাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে সদর এলাকার আড়াইহাল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১১ হাজার ৩৭১ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন-মিজান মিয়া (৪০), মো. রাসেল মিয়া (৩৫), শফিক মিয়া (৪০), খালেদ মিয়া (২৩), জাহাঙ্গীর মিয়া (৩৫), মতিন মিয়া (৫৫), আব্দুল গনি (৬০), মো. মাছেদ (৪৮), হুমায়ুন আহমদ জসিম (৩০)।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক সোমবার (১৬ নভেম্বর) বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি দল আড়াইহাল গ্রামের আব্দুল হালিমের বসতঘরে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় জুয়ার সামগ্রী, নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়