মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান, জরিমানা
মৌলভীবাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক না পরায় পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মৌলভীবাজার শহরে ভ্রাম্যমাণ এ মামলা ও জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মো. আরিফুল ইসলাম, মৌসুমি আক্তার, আসমা-উল-হুসনা, মো. তানভীর হোসেন, মো. রফিকুল ইসলাম ও অর্ণব মালাকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণা শেষে, করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আজ সোমবার থেকে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে চৌমুহনা, কোর্ট রোড, সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৯ টি মামলায় ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



















