কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:২১, ১৭ নভেম্বর ২০২০
আশ্রয়ণ প্রকল্পে দখলদারদের হামলার ঘটনায় গ্রেফতার ৮
সাইনবোর্ড ভেঙ্গে ফেলে অবৈধ দখলদাররা
মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আগেই সাইনবোর্ড ভাঙ্গচুর করে এসি ল্যান্ডসহ ৩ জনের ওপর হামলায় ঘটনায় একটি মামলা হয়েছে। সোমবার রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলাটি করেন।
এ মামলায় এজাহারভুক্ত ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অর্ধ শতাধিক আসামি করা হয়েছে। এদিকে সোমবার রাত ২টায় ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এজাহারভুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, সোমবার রাতেই এসি ল্যান্ড নাসরিন চৌধুরী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে গ্রেফতার হওয়া আসামি সালাম মিয়া(৫২), দিলদার মিয়া (৪২), মুকিদ মিয়া (৩৩), মিজানুর রহমান (২০), শিশুর (২০), আনকার মিয়া (২০), সাকিল মিয়া (২০), শওকত আলী (১৯)সহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সরকারি কাজে বাধা দান, হামলা সরকারি গাড়ির ক্ষতি সাধন ও হুমকি দিয়েছে আসামিরা। এ হামলায় আশ্রয়ণ প্রকল্পের সাইন বোর্ড ভাঙ্গচুর করে এসিল্যান্ডের গাড়িতে ইট পাটকেল ছুড়ে কাঁচ ভেঙ্গে ক্ষতি সাধন করে। হামলায় এসি ল্যান্ডের গাড়ি চালক হাসান মিয়া ও থানার নারী পুলিশ সদস্য সেলিনা আক্তার আহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাতে পুলিশ এজাহারভুক্ত ৮জন আসামিকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে গ্রেফতার হওয়া আসামিদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
মো. আরিফুর রহমান বলেন, এ মামলার এজাহারভুক্ত ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ইসলামপুর ইউনিয়নে ‘দুর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় “আশ্রয়ন-২” প্রকল্পের ২০টি গৃহ নির্মাণ কাজের জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরকারি জমি নির্ধারণ করে সেখানে
সাইনবোর্ড স্থাপন করেছিলেন। মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদের প্রধান আতিথ্যে সোমবার দুপুরে সেখানে গৃহনির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা ছিল।
তার আগেই অবৈধ দখলদারদের একটি অংশ সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দেয়। সোমবার সকালে পুলিশের একটি দল নিয়ে এসিল্যান্ড ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক মামলা ও আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি প্রশাসন খুবই গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























