ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ১৭ নভেম্বর ২০২০
আপডেট: ২১:৩১, ১৭ নভেম্বর ২০২০

স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার রাস্তা সংস্কার করলেন গ্রামবাসীরা

রাস্তা সংস্কারে গ্রামবাসীরা

রাস্তা সংস্কারে গ্রামবাসীরা

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শুকুর উল্যারগাঁও ও আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার রাস্তা সংস্কার করলেন।

মাধবপুর ইউনিয়নের সাথে আদমপুর ইউনিয়নের সংযোগে ধলাই নদীর ওপর একটি সেতু নির্মিত হলেও রাস্তার বেহাল দশার কারণে এ সেতুটি সঠিকভাবে ব্যবহার করতে পারছিলেন না দুটি ইউনিয়নবাসী। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও মাধবপুর ইউনিয়নের শুকুর উল্যারগাঁও ও আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের গ্রাম্য রাস্তা সংস্কার হয়নি গত ৫ বছর ধরে। 

ফলে গ্রামবাসীরা নিজেরা স্বেচ্ছা শ্রমেই ২ কিলোমিটার রাস্তা সংস্কার শুরু করেন। মাধবপুর ইউনিয়ন থেকে আদমপুর যেতে হয় সড়ক পথে প্রায় ৮ কিলোমিটার ঘুরে। অথচ মাধবপুর ইউনিয়নের শুকুর উল্যারগাঁও ও আদমপুরের ঘোড়ামারা গ্রামের মাঝখানে রয়েছে প্রবাহিত ধলই নদ।

দুই ইউনিয়নে যাতায়াতে ঘোড়ামারা গ্রাম ও শুকুর উল্যারগাঁও-এর মাঝে যাতায়াতে ধলই নদে ছিল একটি খেয়া ঘাট। প্রতিদিন হাজার খানেক ছাত্র-ছাত্রী, শিক্ষক, কৃষক, চাকুরিজীবি নৌকায় নদ পার হয়ে দুই ইউনিয়নে যাতায়াত করতেন।কৃষি অধ্যূষিত আদমপুরের কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে এ পথে যেতেন।

সে চিন্তায় ২০১৩ সালে এখানে এলজিইডির অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৯৬ মিটার দৈর্ঘ্যরে একটি সেতু নির্মাণ করা হয়েছিল এখানে। তবে সেতু নির্মাণ হলেও সেতুর দুই দিকের কাঁচা রাস্তার তেমন কোন উন্নয়ন হয়নি বলে পূর্বের দুর্ভোগে ছিলেন দুই ইউনিইয়নের মানুষ জন। জন প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা আদমপুরের ঘোড়ামারা গ্রাম ও মাধবপুরের শুকুর উল্যারগাঁও-এর সংযোগ রাস্তার উন্নয়নের আশ্বাস দিলেও রাস্তার কোন সংস্কার হয়নি।

সংস্কারের অভাবে এ সংযোগ রাস্তাটি চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছিল। এই রাস্তাটি ব্যবহার করেন ১০ গ্রামের মানুষজন। তাদের দুর্ভোগ দেখে মানবিক দিক বিবেচনা করে আদমপুরের ঘোড়ামারা গ্রাম ও মাধবপুরের শুকুর উল্যারগাঁও গ্রামবাসীরা ২ কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন।

শুকুর উল্যারগাঁও-এর স্থানীয় ইউপি সদস্য বাবুল কমুার সিংহ বলেন, ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তা ও শুকুর উল্যারগাঁও এর ধলই সেতু রাস্তাটি পাকা করার জন্য আবেদন করেছেন। শুকুর উল্যারগাঁও গ্রামের রাস্তাটি বড় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় রাস্তাটি পাকাকরণের বরাদ্দ না থাকায় সরকারিভাবে সংস্কার করা যাচ্ছে না। তাই গ্রামবাসীদের নিয়ে শনিবার (১৪নভেম্বর) স্বেচ্ছাশ্রমে ২ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন।

কমলগঞ্জের লেখক, গবেষক ও সমাজ চিন্তক আহমেদ সিরাজ বলেন, দুই ইউনিয়নের ১০ গ্রামের অসংখ্য মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি সরকারি উদ্যোগে জরুরী ভিত্তিতে সংস্কার বা পাকাকরণ প্রয়োজন।

কমলগঞ্জ উপজেলা এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী মামুন ভূঁইয়া বলেন, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের মধ্যে সংযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ঘোড়ামারা ও শুকুর উল্যারগাঁও রাস্তা।  এ রাস্তাটিসহ উপজেলার অন্যান্য রাস্তাঘাটের উন্নয়ন তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখন বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলে দ্রুত সময়ে রাস্তার উন্নয়ন কাজ হবে।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়