ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৫৮, ১৮ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:০৭, ১৮ নভেম্বর ২০২০

কমলগঞ্জের শমশেরনগরে

‘হাজী আব্দুল গনি’ সড়কের নামকরন শুভ উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের হাজীনগর গ্রামে মরহুম আত্তর আলীর বড় ছেলে মরহুম আব্দুল গণির নামে প্রায় ১ কিলোমিটার সড়কের নামকরণের শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার(১৭ নভেম্বর) সকাল ১০টায় শমশেরনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাজীনগর গ্রামে মৃত আব্দুল গণির নামে প্রায় ১ কিলোমিটার সড়কের নামকরনের শুভ উদ্বোধন হয়।

আব্দুল গণি গত আড়াই মাস আগে মৃত্যুবরণ করেন। গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে মরহুম আব্দুল গণির পরিবারের উদ্যোগে শমশেরনগর-সুরানন্দপুর সড়ক থেকে তার বাড়ির দিকে যাওয়া সড়কের নামকরণ করা হয় আব্দুল ঘনি সড়ক।

সড়কের নাম করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো.জুয়েল আহমেদ, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, ওয়ার্ড ইউপি সদস্য তাজুদ আলী, মো. আহমেদুর রহমান খোকন, মো. আমিনুল হক লিটন, মো. মাহিন আহমেদ, মো. জহুর আলী, মো.আব্দুল মন্নান, আরিফুজ্জামান অপু, হাজী মো. আব্দুল হক, হাফেজ হোসাইন আহমেদ, সায়েম আহমেদ, নাহিদ আহমদ, শিক্ষক জলিল আহমেদ, পারভেজ আহমেদ, এনামুল হক এনাম, মো. কবির আহমেদ ও পারবেজ আহমেদ প্রমুখ।

এছাড়াও সাংবাদিক, এলাকাবাসীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সড়কের নাম করণ উদ্ভোধন শেষে  মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ক্বারী আব্দুল জব্বার ও ক্বারী গিয়াস উদ্দিন।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়