কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:২৬, ১৮ নভেম্বর ২০২০
কমলগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছেন ৮৫ গৃহহীন পরিবার
ফাইল ছবি
মুজিববর্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে খাস জমিতে ভূমিহীন “ক” শ্রেণীর ৮৫টি পরিবারের জন্য প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে ঘর নির্মানের কাজ শুরু হয়েছে।
সোমবার ( ১৬ নভেম্বর) দুপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য “দুর্যোগ স্থানীয় গৃহনির্মাণ” প্রকল্পের আওতায় সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় গৃহ নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুভ উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দেশ ব্যাপীদুযোর্গ স্থানীয় ঘর নির্মাণ করার উদ্যোগের অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলা ৯ “ক” শ্রেণীর অন্তর্ভুক্ত খাস ভূমি চিহ্নিত করে উপজেলা ভূমি অফিস-এর মাধ্যমে ভূমিহীনদের ঘর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এসব জায়গায় অন্য কাউকে দেয়া হবে না।
ওই জায়গায় ভূমিহীন যারা বসবাস করেন বা দখল করে আছেন তাদেরকে ২ শতক জায়গা দিয়ে এসব ঘর তৈরী করা হচ্ছে। খাস শ্রেণীভুক্ত ১৭০ একর জমিতে ৮৫টি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। “আশ্রয়ন-২” প্রকল্পের নামে ভূমিহীন পরিবারকে ২ শতক জায়গা প্রদান করে ১ লাখ ৭০ হাজার টাকার মূল্যের ঘর তৈরী করে দিচ্ছে উপজেলা প্রশাসন।
তিনি আরো জানান, ইতিমধ্যে ৮৫টি ঘরের বরাদ্দ এসেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরের কাবিটা কর্মসূচীর আওতায় মুজিববর্ষ উপলক্ষে এসব ঘর তৈরী করা হচ্ছে।
আইনিউজ/এম.আর/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























