মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:৪৭, ১৯ নভেম্বর ২০২০
মৌলভীবাজারের টেকসই উন্নয়নে কী ভাবছে প্রধানমন্ত্রীর কার্যালয়?
প্রবাসি ও পর্যটন জেলা মৌলভীবাজার। প্রাকৃতিক জীববৈচিত্র্য সমৃদ্ধ হাওর, চা-বাগান, পাহাড়, সমতল ঘেরা এ জেলায় ২০ লাখের অধিক মানুষের বসবাস।বৃহৎ বাঙালি জাতিগোষ্ঠীর পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পিছিয়ে পড়া চা-জনগোষ্ঠী, শব্দকরসহ নানা সম্প্রদায়ের মানুষের বসবাস।
দেশের গুরুত্বপূর্ণ এ জেলার টেকসই উন্নয়ন নিয়ে কী ভাবছে প্রধানমন্ত্রীর কার্যালয়?
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ লক্ষ্যে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভীবাজার জেলা শহরের পৌর জনমিলন কেন্দ্রে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
পিছিয়ে থাকা অঞ্চলসমূহকে এগিয়ে নিতে স্থানীয় পর্যায়ের টিম গঠন করে সাতটি উপজেলায় একটি করে এবং জেলা থেকে একটি সূচক নির্ধারণ করে চলতি মাসের মধ্যেই জেলা পর্যায়ে জমা দিতে বলা হয়। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে জেলা থেকে অগ্রাধিকার সূচক সমূহের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটে প্রেরণের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়।
২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের সুদূরপ্রসারি টেকসই উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে। করোনা ভাইরাসের কারণে সিলেট বিভাগে বন্ধ থাকা কার্যক্রম শুরু হয়েছে। মৌলভীবাজার জেলায় এটা ছিলো ৬৪তম কর্মশালা।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন এসডিজি বিষয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও এসডিজি-এর মহাপরিচালক আশরাফ উদ্দিন, এসডিজির পরিচালক ও উপসচিব আলী নেওয়াজ রাসেল, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ প্রমুখ।
জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহি অফিসারবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এসডিজি বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























