বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় টিলা কাটায় ভূমি মালিককে পরিবেশ অধিদপ্তরের নোটিশ
মৌলভীবাজারের বড়লেখায় টিলা কেটে পরিবেশ বিপর্যয়ের দায়ে ফখরুল ইসলাম নামে এক ভূমি মালিককে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আগামী ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুনানীতে তাকে স্বশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই উঁচু প্রাকৃতিক টিলা কেটে পাকাঘর নির্মাণ শুরু করেন। ভিন্ন ঘটনায় মোবাইল কোর্ট করতে গিয়ে দৃশ্যটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের নজরে পড়ে। পাহাড়-টিলা কাটা দেখে পরিবেশ বিনষ্টকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য তিনি পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের উপ-পরিচালককে অনুরোধ করেন। গত ১৫ নভেম্বর পরিবেশের উপ-পরিচালক বদরুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করে টিলা কেটে ভূমির প্রাকৃতিক বৈশিষ্ট পরিবর্তনসহ পরিবেশ বিপর্যয়ের সত্যতা পান।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বদরুল হুদা জানান, প্রাকৃতিক টিলা কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় টিলা কর্তনকারীকে শোকজ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে ফখরুল ইসলাম নামক টিলা কর্তনকারীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























