ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৯, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ১৪:৪৮, ২২ নভেম্বর ২০২০

থানায় দুর্নীতি-হয়রানি, অফিস থেকে দেখবেন এসপি

থানায় দুর্নীতি-হয়রানি, অফিস থেকে দেখবেন এসপি। ধরুন আপনি কোনো সমস্যার প্রতিকার পেতে থানায় গেলেন। কিন্তু কেউ কথা শুনছেনা। ঘন্টার পর ঘন্টা বসে আছেন। পাচ্ছেন না কাংখিত সেবা। কিংবা ঘুষ চাওয়া হচ্ছে। হয়রানির শিকারও হতে হচ্ছে।

কিন্তু আপনি জানেন কি এসব কিছু নিজ অফিসে বসে দেখছেন পুলিশ সুপারসহ উর্ধতন কর্মকর্তারা।

এমন উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ। থানা ও বিভিন্ন পুলিশ তদন্ত কেন্দ্রে কোনো অনিয়ম, হয়রানি, দু্র্নীতি বা অবৈধ টাকা লেনদেনের ঘটনা ঘটলেই্ সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।  

সেজন্য জেলার ৭টি থানা এবং তদন্ত কেন্দ্রে স্থাপন করা হয়েছে আইপি ক্যামেরা। থানার ডিউটি অফিসার, মুন্সিখানা (জুনিয়র সেরেস্তাদারের কক্ষ) এবং হাজতখানায়ও স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্য্লয়ে ‘ডিজিটাল আই’ শীর্ষক এই কার্যক্রমের উদ্বোধন করেন এসপি ফারুক আহমেদ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার ও জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, ডিআইও-১ মোহাম্মদ আবু তাহের এবং পুলিশ পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

এসপি ফারুক আহমেদ বলেন-  সাধারণ জনগণের সেবা নিশ্চিত এবং থানায় দুর্নীতি-হয়রানি কমাতেই এমন উদ্যোগ। জেলা পুলিশকে আরো গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সকল থানা ও বিভিন্ন স্থাপনায় আইপি ক্যামেরা সংযোজন করা হয়েছে। যার মাধ্যমে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক পুলিশিং নিশ্চিত করার মাধ্যমে সেবার মান আরও উন্নত ও গতিশীল হবে বলে ।

জেলা পুলিশ জানায়- জেলা পুলিশের একটি প্রশিক্ষিত টিম  আইপি ক্যামেরার ওপর রাউন্ড দ্যা ক্লক তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। অফিসাররা ২৪ ঘন্টার তদারকির মাধ্যমে থানা পর্যায়ের সেবা শতভাগ নিশ্চিত করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। এই প্রচেষ্টা জেলার সকল নাগরিকদের নিরাপত্তা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।  নাগরিকদের সহায়তায় শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ইতিমধ্যে আইপি ক্যামেরা সংযোজন করা হয়েছে। সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সেটা উদ্বোধন করেন।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়