ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ২২ নভেম্বর ২০২০
আপডেট: ১৭:১৬, ২২ নভেম্বর ২০২০

স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের অভিযানে ৩৯৩ মামলা

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলা শহরে এবং সকল উপজেলায় একযোগে ২০ স্থানে এই অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেই কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসনের স্বাস্থ্যবিধি নিশ্চিতের অভিযানে ৩৯৩ টি মামলায় ৯৩ হাজার ৩৯০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। 

মৌলভীবাজার জেলা শহর ও সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাস্ক পরিধান নিশ্চিতে  এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়