ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৫, ২২ নভেম্বর ২০২০

মাস্ক পরা নিশ্চিতে শ্রীমঙ্গলে প্রশাসনের অভিযান

প্রশাসনের অভিযান

প্রশাসনের অভিযান

মাস্ক পরা নিশ্চিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৫ জনকে জরিমানা করা হয়েছে। রোববার(২২ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন বিপণিবিতান ও রাস্তায় অভিযান চালানো হয়।

অভিযানকালে ৩৫ জনকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ২৫ জনকে ৪ হাজার ১০০ টাকা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ১০ জনকে ১ হাজার ১০০ টাকা জরিমানা করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মাস্ক না পরায় ৬১ জনকে ৯ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছিল।

শ্রীমঙ্গলের ইউএনও নজরুল ইসলাম বলেন,মাস্ক পরার বিষয়ে আমরা ব্যাপকভাবে প্রচার চালিয়েছি। সচেতনতামূলক কার্যক্রম করছি। যারা নিয়ম মানছেন না,তাদের মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অবশ্যই মাস্ক পরতে হবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়