বড়লেখা প্রতিনিধি
আপডেট: ২১:২১, ২২ নভেম্বর ২০২০
পৌরসভা নির্বাচন ২০২০
প্রথম ধাপের নির্বাচনে থাকছে না মৌলভীবাজার পৌরসভা
প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ডিসেম্বরের ২৮ তারিখে দেশের ২৫টি পৌরসভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রথম ধাপের এ নির্বাচন থেকে বাদ পড়েছে মৌলভীবাজার পৌরসভা।
প্রথম ধাপে যেসব পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এর একটি তালিকা প্রকাশ করেছে নির্বাচন। সেই তালিকায় দেখা যায় সিলেট বিভাগের তিনটি জেলায় তিনটি পৌরসভার নাম রয়েছে। যে উপজেলাগুলোতে ২৮ তারিখে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।
২৮ ডিসেম্বর সিলেট বিভাগের যে তিনটি উপজেলার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভা, সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভা এবং হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভা।
এবছর নির্বাচনে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযাযী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























