ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫০, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ২০:২৩, ২৩ জানুয়ারি ২০২১

মাস্ক পরা নিশ্চিতে প্রশাসনের অভিযান, অর্ধ লক্ষ টাকা জরিমানা

জেলা প্রশাসনের অভিযান

জেলা প্রশাসনের অভিযান

মাস্ক পরা নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) জেলা শহর এবং উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ২৬০ টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা প্রদান ও আদায় করা হয়েছে। 

মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি)  ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এর আগে রোববার জেলা প্রশাসনের অভিযানে ৩৯৩ টি মামলায় ৯৩ হাজার ৩৯০ টাকা জরিমানা প্রদান করা হয়েছিল।

গত বছরের ডিসেম্বর ছড়িয়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউয়ের শঙ্কায় রয়েছে বাংলাদেশসহ গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

কিন্তু এই ব্যাপারে অনেকটাই অসচেতনতার পরিচয় দিচ্ছেন সাধারণ মানুষ। রাস্তাঘাটে মাস্ক ছাড়াই চলাচল করতে দেখা যায় তাদেরকে। মানা হয় না সামাজিক দূরত্ব। ফলে বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা।  

এমন পরিস্থিতিতে মাঠে নেমেছে প্রশাসন। মাস্ক পরা নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আইনিউজ/হাসানাত কামাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়