ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ০০:১৬, ২৪ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চ

বঙ্গবন্ধুর মুর‍্যাল নির্মাণ বন্ধ ও ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা শাখা।
 
সোমবার বিকেলে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তপু বক্তব্য রাখেন।

বক্তারা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বক্তব্যের নিন্দা জানান। একই সাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন বক্তারা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব, তানভীর চৌধুরী রবিন, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খাঁন অপু, ম্যাট শাখার সাধারণ সম্পাদক ডা. কনক পাল, পৌর সাধারণ সম্পাদক সাজন খাঁন প্রমুখ।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়