মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৬, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ২২:৫৭, ২৩ নভেম্বর ২০২০
আপডেট: ২২:৫৭, ২৩ নভেম্বর ২০২০
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আর নেই
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা (৭২ ) আর নেই। সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা জ্বরে আক্রান্ত হয়ে সোমাবার রাতে ৮টার দিকে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি চিকৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
গোলাম মোস্তফা গিয়াসনগর ইউনিয়নের টানা দুইবারের চেয়ারম্যান এবং মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ইউনিয়নের কদুপুর গ্রামে।
জানাযার সময় পরে জানানো হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহি অফিসার শরীফুল ইসলাম।
আইনিউজ/এইচকে
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























