ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৮, ২৩ নভেম্বর ২০২০

কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই দিনে ২৯টি মামলা

প্রশাসনের অভিযান

প্রশাসনের অভিযান

করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতে মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই দিনে ২৯টি মামলা হয়েছে। ২৯ মামলায় ৮ হাজার ৭০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক অভিযান চালিয়ে ১২টি মামলায় ও আগের দিন রোববার কমলগঞ্জে ১৭টি মামলায় এই জরিমানা আদায় করেন।

শমশেরনগর বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না থাকায় ১২টি মামলা দিয়ে ২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে ১২টি মামলা দেয়া হয়েছে ২ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে রোববার (২২ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা চৌমুহনী ও ভানুগাছ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না থাকায় ১৭টি মামলা দিয়ে ৫ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়।

 আশেকুল হক জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় দুই দিনে ২৯ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৮ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারের স্বাস্থ্যবিধি মানতে জনগনকে সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে।

এখনও প্রতিটি মানুষ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়