ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৪, ২৩ নভেম্বর ২০২০

করোনার কারণে এ বছরের খাসি বর্ষ বিদায় অনুষ্ঠিত হয়নি

“ খাসি সেঙ কুটস্যাম”। ফাইল ছবি

“ খাসি সেঙ কুটস্যাম”। ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে প্রতি বছর ২৩ নভেম্বর চিরাচরিত ঐতিহ্যবাহী প্রথায় বর্ণাঢ্য আয়োজনে পালন হয় আদিবাসী খাসি (খাসিয়া) বর্ষ বিদায় “খাসি সেঙ কুটস্যাম” উৎসব। তবে এ বছর করোনাভাইরাসের কারণে সেই উৎসবটি অনুষ্ঠিত হয়নি।

উল্লেখ্য যে, ২৩ নভেম্বর আদিবাসী খাসিয়াদের বর্ষ বিদায় উৎসবের মূল আকর্ষণ ঐহিত্যবাহী খাসি পোশাক পরে মেয়েদের নাচ-গান, তৈল যুক্ত একটি বাঁশে উঠে উপরে রাখা মুঠোফোন গ্রহণ, দুটি পুকুরে বড়শী দিয়ে মাছ শিকার, তীর ধুনক খেলা, গুলতি চালানো, র‌্যাফেল ড্র ও মেলা। 

প্রতিটি আয়োজনে বিজয়ীদের জন্য থাকে আকর্ষণীয় পুরস্কার। ২০১২ সাল থেকে মাগুরছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে খাসি বর্ষ বিদায় পালন করা হচ্ছে। সিলেট বিভাগের ৭০টি খাসিয়া পুঞ্জি থেকে খাসি নারী পুরুষ, কিশোর- কিশোরীরা এ উৎসবে যোগ দিয়ে থাকেন।

এখানের সব আয়োজনই প্রাকৃতিক পরিবেশে হতো। অনুষ্ঠান চলত সন্ধ্যা পর্যন্ত। লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রধান ফিলা পত্মী, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য সম্পাদক সাজু মারছিয়াঙ বলেন, এ উৎসবের মাধ্যমে তাদের বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও খেলাধুলাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণের কথা ভেবে এবার “খাসি সেঙ কুটস্যাম” উৎসব অনুষ্ঠিত হয়নি।

মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিশন প্রধান সুচিয়াঙ জানান, ব্রিটিশ শাসন আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর খাসি বর্ষ বিদায় “খাসি সেঙ কুটস্যাম” পালন করা হয়।

পরদিন ২৪ নভেম্বর থেকে শুরু হয় খাসি বর্ষবরণ। কমলগঞ্জের মাগুরছড়ায় ২০১২ সাল থেকে খাসিয়া পুঞ্জির হেডম্যানদের উদ্যোগে খাসি বর্ষ বিদায় অনুষ্ঠান পালন করা হলেও মরণব্যাধী করোনার কথা ভেবে এ বছর এ উৎসবটি পালন করা হয়নি।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়