ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪২, ২৩ নভেম্বর ২০২০

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রিতে

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে দেশের তাপমাত্রা বিরাজ করছে। সোমবার এই উপজেলার তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমে এসেছে। গেল কিছুদিন ধরেই শ্রীমঙ্গলে তাপমাত্রা ক্রমান্বয়ে কমে আসছিল। রাতেও অনুভূত হচ্ছে হালকা শীত।

সোমবার(২৩ নভেম্বর) সকাল ৯ টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান।

এদিকে সারা উপজেলাজুড়ে শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে উপজেলার চা-বাগানগুলোতে শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে। পড়ছে কুয়াশাও।

শীত আসার সাথে সাথে দেশের অন্যতম এই পর্যটন এলাকার প্রকৃতির রুপ বদলে যেতে শুরু করেছে। গাছের পাতায় আর সবুজ ঘাসে জমছে শিশির কণা। শেষ রাতে আর ভোরে কুয়াশায় আচ্ছন্ন থাকে চা-বাগানগুলো। শ্রীমঙ্গলের বাইক্কা বিল, হাইল-হাওর, বিল-ঝিল আর চা-বাগান লেকগুলোতে শীতের পাখি আসতে শুরু করেছে।

বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি আব্দুস সোবহান চৌধুরী বলেন, শ্রীমঙ্গলের বাইক্কা বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে। শীত বাড়লে অতিথি পাখির আগমন ঘটবে বেশি। তখন বাইক্কা বিল অতিথি পাখির কলতানে মুখর হয়ে উঠবে।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়