শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১১:৩৮, ২৪ নভেম্বর ২০২০
শ্রীমঙ্গলে প্রেসক্লাবের সহযোগিতায় সেতুবন্ধনের শীতবস্ত্র বিতরণ শুরু
শীতবস্ত্র তুলে দিচ্ছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা
মৌলভীবাজারে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার সহায়তায় ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় শুরু হয়েছে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
আয়োজকরা বলেন, শ্রীমঙ্গলে শীত শুরু হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাড়ানোর লক্ষ্যে তারা এ মৌসুমে সর্বপ্রথম এ কার্যক্রম শুরু করেছেন। আগামী এক সাপ্তাহ ব্যাপী বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে তিনশত মানুষের মধ্যে তারা এ কম্বল বিতরণ করবেন।
প্রেসক্লাব সভাপতি এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, দৈনিক ইত্তেফাকের অনুশিলন এডিটর চন্দন বর্মন, অধ্যাপক অবিনাশ আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী সাইদ আলী ও আদিবাসী নেতা পরিমল সিং বারাইক।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























