নিজস্ব প্রতিবেদক
মাস্ক পরা নিশ্চিত করতে টানা তৃতীয় দিনেও মাঠে প্রশাসন
জেলা প্রশাসনের তৃতীয় দিনের অভিযান
বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বাংলাদেশও রয়েছে সেই আশঙ্কায়। তাই বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছেন। তবে এখনো অনেকেই তা মানছেন না। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে প্রশাসন।
সাধারণ জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে তৃতীয় দিনের মতো মোবাইল কোর্ট পরিচালনা করছে মৌলভীবাজার জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) শহর এবং বিভিন্ন উপজেলায় একযোগে অভিযান চলছে।
দুপুর ২ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১৬২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৩৫০ টাকা জরিমানা প্রদান ও আদায় করা হয়েছে।
এর আগে, গত দুই দিনে মাস্ক না পরায় ৭০০ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকার জরিমানা প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দেশে নতুন ২ হাজার ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে ভাইরাসটির সংক্রমণে ৩২ জনের মৃত্যু হয়েছে।
গত মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৪ লাখ ৫১ হাজার ৯৯০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৬ হাজার ৪৪৮ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























