মোছাদ্দেক আহমেদ পাপ্পু
আপডেট: ১৮:১০, ২৪ নভেম্বর ২০২০
অতি আত্মবিশ্বাসে মাস্ক পরিধানে অনীহা না মরণ ফাঁদ!
ফাইল ছবি
‘নো মাস্ক, নো এন্ট্রি, নো মাস্ক, নো সার্ভিস’— করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার এ সিদ্ধান্ত জোরালোভাবে কার্যকর করলেও সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহারে অনীহা রয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। তাই যেভাবেই হোক সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে পরিপত্র জারি এবং তা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নিজ নিজ প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হলেও অনেকেই বলছেন নির্দেশনা সম্পর্কে তারা জানেন না। জানলেও অনেকে মানছেন না।
এ বিষয়ে স্বাস্থ্য বিশ্লেষকরা বলেন, মাস্ক নিয়ে মানুষের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা দরকার। এটা কে সামনে রেখে মৌলভীবাজার জেলা শহর ও সকল উপজেলায় একযোগে গত দুই দিনে প্রায় ৭০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য ইনস্টিউট ও রোগ নিয়ন্ত্রণ শাখা মাস্কের ব্যবহার নিয়ে একটি সংক্ষিপ্ত জরিপ পরিচালনা করে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পরিচালিত যৌথ জরিপে দেখা গেছে, দেশের ৪৮ ভাগ মানুষ মাস্ক ব্যবহার করে না।
দেশের ৯২ দশমিক ৯০ শতাংশ মানুষ মনে করে এবং বিশ্বাস করে মাস্ক ব্যবহার করলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমে।
আর বেসরকারি সংস্থা ব্র্যাকের এক অনলাইন জরিপে দেশের ৬৭ শতাংশ মানুষ মাস্ক ব্যবহার না করার চিত্র উঠে এসেছে। সেখানে গরম ও অস্বস্তির কারণ তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার করা জরুরি। আমাদের বাসায় থাকা বয়োজ্যেষ্ঠদের কাছে যাওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হলো, বাইরে থেকে আসার পর অবশ্যই তাদের সামনে মাস্ক পরে যেতে হবে। সেসঙ্গে বারবার সাবান দিয়ে হাত ধুয়ে যেতে হবে।

মোছাদ্দেক আহমেদ পাপ্পু, সমাজকর্মী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























