ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ২৪ নভেম্বর ২০২০

কমলগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি ও জরিমানা

ভোক্তা অধিকারের অভিযান

ভোক্তা অধিকারের অভিযান

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকি অভিযান পরিচালনা করেছে। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আল-আমিনের নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় খোলা অবস্থায় খাদ্য রেখে বিক্রি করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ করা, সেবার মূল্য তালিকা না রাখা ও অধিক দামে কৃষকের কাছে সার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ফটিক হোটেল রেষ্টুরেন্টকে ৮ শত টাকা, কুমিল্লা হোটেলকে ৪ হাজার টাকা ও কৃষি বিপনীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল-আমিন বলেন, তদারকি অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে  ৮ হাজার ৮ শত টাকা জরিমানা করে তা আদায় করেছেন।

তিনি আরও বলেন এ অভিযান অব্যাহত থাকবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে সে দিকেও তদারকি চলছে।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়