শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৪:২৪, ২৫ নভেম্বর ২০২০
শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে কৃষকদের মাঝে মৌসুমি সবজীর বীজ বিতরণ
বীজ বিতরণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে লালতীর সীড এর সহায়তায় সৌখিন কৃষকদের উৎসাহ দিতে করোনার ২য় ধাপে শীতকালীন সবজীর বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল নিউজ কর্নারে বীজ বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন একুশে টেলিভিশনের নিউজ রোম এডিটর মাসুমা লিসা।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতীক, শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়েক আহমদ, লালতীর সীড এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী, একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মানিক শিকদার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন।
এর আগেও করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে লকডাউন চলাকালে লালতীর সীডের সহায়তায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কৃষকসহ ভিন্ন শ্রেণী পেশার মানুষকে মৌসুমি সবজী বীজ বিতরণ রোপন ও রোপন পদ্ধতি দেখিয়ে দেয়া হয়।
পরবর্তীতে অধিক সবজী চাষী ও চাষে উদ্বুদ্ধকারীদের প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। বর্তমানে করোনার ২য় ধাপে প্রেসক্লাবের উদ্যোগে অনুরুপ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বক্তারা।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























