ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার
আপডেট: ২০:৫৮, ২৬ নভেম্বর ২০২০
মাস্ক থাকলে ‘রজনীগন্ধা ফুল’, নয়তো ‘শপথ’
জনসাধারণকে পরিয়ে দেয়া হচ্ছে মাস্ক
মুখে মাস্ক থাকলে দেয়া হচ্ছে রজনীগন্ধা ফুল। আর যিনি মাস্ক পরেন নি, তাকে শপথ করিয়ে পরিয়ে দেয়া হচ্ছে মাস্ক। যানবাহনগুলোতে লাগানো হচ্ছে সচেতনতামূলক স্টিকার। মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে এমনই উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।
জেলার ৩০টি স্থানে স্থাপন করা হয়েছে চেক পোস্ট। ৩০টি স্পটের দৃশ্যই এমন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার চৌমোহনা পয়েন্টে মাস্ক সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মো. নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক, পরিদর্শক (তদন্ত) পরিমল দেব, ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ উল্লাহসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, ফয়সল আহমদ, শ্যামলী পুরকায়স্থসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। এর আগে জেলার প্রতিটি থানা থেকে সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়।

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন- জেলার প্রতিটি থানায় একটি করে মাস্ক পয়েন্ট স্থাপন করা হয়েছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধিরা সেখানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়া মাস্ক চেক পোস্টগুলোতে যাদের মাস্ক থাকবে না তাদের শপথ করিয়ে মাস্ক বিতরণ করা হবে। ঘরের বাইরে মাস্ক ছাড়া প্রবেশে নিরুৎসাহিত করা হবে। প্রাথমিক পর্যায়ের কাজ শেষে সচেতনতার জন্য প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার আরো বলেন, করোনাভাইরাস মোকাবিলায় জেলা পুলিশের পাশে থেকে জনসাধারণ সবসময় বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। দেশকে করোনা সংক্রমণ থেকে রক্ষা করতে পারেন একমাত্র নাগরিকরাই। তাই জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























