কমলগঞ্জ প্রতিনিধি
চা শ্রমিকদের মাঝে খাদ্রসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে বেসরকারী সংস্থা ব্রেকিং দ্যা সাইলেন্স।
বৃহষ্পতিবার (২৬ নভেম্বর) সকালে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়।
প্রকল্প কর্মকর্তা সাইফুর রহমানের সঞ্চালনায় এদিন অনুষ্ঠনে সভাপতিত্ব করেন ব্রেকিং দ্যা সাইলেন্স শ্রীমঙ্গল-এর প্রকল্প সমন্বয়কারী চাঁদনী রায়।
বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফুলবাড়ী চা বাগানের ১০০ চা শ্রমিক ও বিকাল তিনটায় মাধবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নুরজাহান চা বাগানের ১০০ চা শ্রমিকদের মাঝে উপকরণগুলো বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, ১টি ঢাকনাযুক্ত বালতি, ২টি এন্টিসেপটিক সাবান ও ৪ টি করে মাস্ক ছিলো।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু,কমলগঞ্জ সাংবাদিক শাব্বির এলাহী,নুরজাহান চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি তরনী ফুলমালী প্রমূখ।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























