কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জে প্রতিবন্ধী নারীর ঘরের চাবি হস্তান্তর
ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠান
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের আদমটিলা শ্রমিক বস্তিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন প্রকল্পের আওতায় প্রতিবন্ধী শুকুর মনি বাউরী (২৫)-এর জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিবন্ধী শুকুর মনি বাউরীর ঘরের চাবি হস্তান্তর করেন সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনিমেশ পাল লিটন ও আব্দুল খালিক শিপলুর সঞ্চালনায় ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান বিলকিছ বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ বর্মা, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, শমশেরনগর চা বাগানের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, সাংসদ আব্দুস শহীদের জামাতা ব্যবসায়ী ও শিল্পপতি একে এম নজিবুল্লাহ সাব্বির, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিপেন্দ্র বাউরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ৪ লাখ ৭২৯ টাকা ব্যয়ে নির্মিত টিন শেডের পাকা ঘরের উদ্বোধন করেন সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ । এরপর ঘরের চাবি হস্তান্তর করেন প্রতিবন্ধী শুকরমনি বাউরীর কাছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























