ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৫, ২৮ নভেম্বর ২০২০
আপডেট: ২১:০৬, ২৩ জানুয়ারি ২০২১

মাস্ক পরা নিশ্চিতে সপ্তম দিনের অভিযানে প্রশাসন

মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে আগাম প্রস্তুত থাকতে বলছেন বিশেষজ্ঞরা। ভাইরাসটি প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। কিন্তু এখনো অনেকেই এই ব্যাপারগুলোকে তেমন গুরুত্ব সহকারে দেখছেন না। এমন পরিস্থিতিতে অনেকদিন ধরেই মাঠে রয়েছে প্রশাসন।

মাস্ক পরা নিশ্চিত করতে সপ্তম দিনের মতো মোবাইল কোর্ট পরিচালনা করছে মৌলভীবাজার জেলা প্রশাসন। জেলা শহর এবং বিভিন্ন উপজেলায় একযোগে চলছে এই অভিযান।

শনিবার (২৮ নভেম্বর) প্রশাসনের পরিচালিত অভিযানে ১২৭ জনকে মোট ২০ হাজার ১০০ টাকা জরিমানা প্রদান এবং আদায় করা হয়েছে। 

এর আগে গত সপ্তাহেও অভিযান চালিয়েছিল জেলা প্রশাসন। এসময় মাস্ক পরাসহ অন্যান্য অপরাধে অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এদিকে মাস্ক পরা নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা পুলিশ নিয়েছে এক ভিন্ন উদ্যোগ।  যাদের মুখে মাস্ক থাকে তাদের দেয়া হচ্ছে রজনীগন্ধা ফুল। আর যারা মাস্ক পরেন নি, তাকে শপথ করিয়ে পরিয়ে দেয়া হচ্ছে মাস্ক। 

করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানা গেছে। এর পাশাপাশি জনসাধারণকে মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

আইনিউজ/এসডিপি/হাসানাত কামাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়