ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ২৮ নভেম্বর ২০২০

পৌরসভা নির্বাচন-২০২০

বড়লেখায় নৌকার মাঝি হলেন কামরান

আবুল ইমাম মো. কামরান চৌধুরী

আবুল ইমাম মো. কামরান চৌধুরী

মৌলভীবাজারের বড়লেখা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে দলের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়।

এ প্রসঙ্গে আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি পরিবেশমন্ত্রী, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

আবুল ইমাম মো. কামরান চৌধুরী ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৪০৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

উল্লেখ্য, প্রথম ধাপে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

আইনিউজ/এ.জে.এল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়