ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৬, ২৮ নভেম্বর ২০২০
আপডেট: ২৩:৪৫, ২৮ নভেম্বর ২০২০

গ্রামবাসীর কবল থেকে চশমাপরা বানর উদ্ধার

চশমাপরা বানর

চশমাপরা বানর

মৌলভীবারের কমলগঞ্জের ভাষানীগাঁও গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা একটি চশমাপরা বানর গ্রামবাসীর হাতে আটক হয়। বানরটি আটকের পর গ্রামবাসীরা সেটিকে গাছের সাথে বেঁধে রাখে। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চশমাপরা বানরটিকে উদ্ধার করেছে। 

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও গ্রামে সিরাজ মিয়া শুক্রবার বিকালে চশমাপরা বানরটিকে নিজ বাড়ির পাশে দেখতে পান। লোকজনের সহযোগিতায় বানরটিকে আটক করে তিনি বাড়িতে বেঁধে রাখেন। 

শনিবার বিকালে খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কমলগঞ্জের লাউয়াছড়া বন রেঞ্জের লোকজন ভাষানীগাঁও এলাকা থেকে বানরটি উদ্ধার করে নিয়ে যান।

লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী বলেন,  চশমাপরা বানরটিকে উদ্ধার করা হয়েছে। এখন বানরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়