ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

রুমান মজুমদার

প্রকাশিত: ১৫:১৬, ২৯ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু সিপিএম ক্রিকেট টুর্নামেন্ট ২০২০

উড়ন্ত টিএসএসকে হারিয়ে ফাইনালে শাহ মোস্তফা লিজেন্ডস

শাহ মোস্তফা লিজেন্ডস

শাহ মোস্তফা লিজেন্ডস

ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন মৌলভীবাজার (সিপিএম) এর ৭ম আসর বঙ্গবন্ধু সিপিএম ক্রিকেট ২০২০ এর ২য় সেমিফাইনালে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ক্লাব টিএসএস কে ১২ রানে হারিয়ে ১ম বারের মতো ফাইনাল নিশ্চিত করলো শাহ মোস্তফা লিজেন্ডস।

দিনের ২য় খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শাহ মোস্তফা লিজেন্ডসের অধিনায়ক সারওয়ার মজুমদার ইমন। বাপ্পা, রায়হানদের দায়িত্বশীল ব্যাটিং আর শেষদিকে জনের ১২ বলে ২২ রানের ক্যামিওতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানের স্কোর পায় শাহ মোস্তফা লিজেন্ডস। বাপ্পা ২৮ বলে ৩৩,রায়হান করেন ৩৬ বলে ২৬ রান।

টিএসএস এর পক্ষে রাসেল ৩১ রানে নেন ২ উইকেট। ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শামসুলের উইকেট হারায় টিএসএস। কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তাজিদ উইকেটে এসেই আফুয়ানকে চার মেরে দারুণ শুরু করেন। অপরদিকে ০ রানে নুরুলের হাতে জীবন পাওয়া দীপ ও চালাতে শুরু করেন। ৪ ওভারে ৪৫ রান তুলে ম্যাচ নিজেদের আয়ত্ত্বে নিয়ে নেয় টিএসএস।

দারুণ খেলতে থাকা তাজিদ ও দীপকে ফিরিয়ে শাহ মোস্তফা লিজেন্ডসকে ম্যাচে ফেরান বাপ্পা।  ১১ বলে ১৫ রান করে সজীবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তাজিদ আর লং অনে আরিফের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে দীপ করেন ১৬ বলে ২৪ রান।

রাহাত আর নুরুল এর দারুন বোলিংয়ে আর ম্যাচে ফিরতে পারেনি ক্লাব টিএসএস। ১৮.৫ ওভারে ১২৩ রানে অলআউট হয়ে ১২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় গ্রুপ পর্যায়ে সব ম্যাচ জিতে আসা দলটি।

শেষ দিকে রুমান ১২ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। রাহাত ১২ রানে ও নুরুল ২৮ রানে ৩ টি করে উইকেট লাভ করেন। ১২ রানের জয়ে ১ম বারের মত ফাইনালে পৌঁছে যায় শাহ মোস্তফা লিজেন্ডস। ৩৩ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন শাহ মোস্তফা লিজেন্ডসের সজীব দাশ বাপ্পা। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়