ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৪৭, ২৯ নভেম্বর ২০২০
আপডেট: ১৬:৪৮, ২৯ নভেম্বর ২০২০

গোপলা নদীতে ভেসে উঠা লাশের পরিচয় খুঁজছে সিআইডি

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের আথান গীরিতে গোপলা নদীতে ভেসে উঠে একটি লাশ। স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে। লাশটির গলায় বাঁধা রয়েছে দুইটি পঞ্চাশ কেজি ওজনের বালির বস্তা। লাশটির গায়ে ছিল সবুজ হাফ প্যান্ট। ঘটনাটি চলতি বছরের ২৮ জুলাইয়ের। 

পুলিশের মতে, আনুমানিক ৫ থেকে ৬দিন পূর্বে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে লাশটি নদীতে ফেলে দিয়েছিল।  লাশটি গলে যাওয়ায় সিআইডির ক্রাইম সিন টিম লাশটির ময়নাতদন্তের সময় ফিঙ্গার প্রিন্ট নিতে পারে নি।  তবে পরিচয় শনাক্তের জন্য ডিএনএ সংরক্ষণ করা হয়। 

মৌলভীবাজার মডেল থানার এসআই জিয়াউল ইসলাম লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বার ৩৬/১৭৯। পুলিশ দীর্ঘ কয়েকমাস তদন্ত করে মামলাটির কোন কূল-কিনারায় নিয়ে আসতে পারে নি।

পরে গত ৬ অক্টোবর মামলাটির তদন্তভার আসে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)র কাছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডি মৌলভীবাজারের এসআই মো. সায়েক আহমদ বলেন, সিআইডি মামলাটি তদন্তভার পাওয়ার পর স্থানীয়ভাবে অনেক খোঁজখবর নিয়ে লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কোনভাবেই কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারছে না।  লাশটি গলে যাওয়ায় ফিঙ্গার প্রিন্ট কালেক্ট করা সম্ভব হয়নি।

তবে আমরা আশেপাশের সকল থানায় চিঠি দিয়েছি, এই সময়ে এই বয়সের কেউ মিসিং আছেন কি না। কেউ লাশটির পরিচয়ের সন্ধান পেলে, সিআইডিকে তথ্য দিয়ে সহযোগীতা করতে পারেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়