ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

রুমান মজুমদার

প্রকাশিত: ১৭:১২, ২৯ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু সিপিএম ক্রিকেট টুর্নামেন্ট - ২০২০

হানজালার রেকর্ডে ১ম বারের মতো ফাইনালে ক্রিক ফাইটার্স

ক্রিক ফাইটার্স

ক্রিক ফাইটার্স

ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন মৌলভীবাজার (সিপিএম) এর ৭ম আসর বঙ্গবন্ধু সিপিএম ক্রিকেট ২০২০ এর ১ম সেমিফাইনালে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে হানজালার রেকর্ডের দিনে ২৬ রানে ফ্রেন্ডস চ্যালেঞ্জারসকে হারিয়ে ১ম বারের মতো ফাইনালে উঠলো এবারের আসরের ধারাবাহিক ভালো খেলা দল ক্রিক ফাইটার্স।

সকালে টসে জিতে ফ্রেন্ডস চ্যালেঞ্জারস এর অধিনায়ক রনির ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত কে দারুণ কাজে লাগান ফ্রেন্ডস চ্যালেঞ্জারসের বোলাররা। শুরুতেই দলের নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান সালমান ও হানজালার উইকেট হারিয়ে কোনটাসা হয়ে পড়া দলকে টেনে তুলেন আসাদ ও ইমদাদ। আসাদের সহজ ক্যাচ গ্রীপ করতে পারেননি উইকেট কিপার রাব্বি।

সেই সুযোগ কাজে লাগিয়ে ৬৭ বলে ৭১ রানের অপরাজিত এক নান্দনিক ইনিংস খেলে দলের জন্য ১২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করান আসাদ। ইমদাদ ১৭ ও হামিম করেন ১৬ রান। ফ্রেন্ডস চ্যালেঞ্জারসের সুমিত ২৩ রানে ২ উইকেট লাভ করেন। 

১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ম ওভারেই দলীয় অধিনায়ক রনিকে ফিরিয়ে দেন তরুণ পেসার  তানভীর। জাবেদ এসে চমৎকার চার মেরে শুরু করলেও হানজালার ১ম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরলে চাপে পড়ে যায় ফ্রেন্ডস চ্যালেঞ্জারস। সাকিব আর আবীর মিলে সেই ধাক্কা সামলে নিয়ে সহজ জয়ের পথেই ছিলো ফ্রেন্ডস চ্যালেঞ্জারস।

১৪ ওভার শেষে তাদের রান ২ উইকেটে ৮৪। ১৫তম অভারে বল করতে এসে আবীর ও সাকিব দুজনকেই ফিরিয়ে ক্রিক ফাইটার্সকে ম্যাচে ফেরান হানজালা। ১৬ তম অভারে সাইদুল বোল্ড করে সায়েম কে ফিরালে ম্যাচ জমে উঠে। 

কিন্তু ১৭ তম ওভারে বল ক্রতে এসে এক ওভারে ৪ উইকেট তুলে নিয়ে হানজালা সব ওলট-পালট করে দেন। ১৯ তম ওভারের ১ম ৩ বলেই ২ উইকেট তুলে নিয়ে ফ্রেন্ডস চ্যালেঞ্জারস ১০২ রানে অলআউট করে শুধু দলের জয়ই নিশ্চিত করেননি টি-২০ ম্যাচে ৮ উইকেট নিয়ে এর রেকর্ড গড়েন।

২৬ রানের জয়ে ১ম বারের মতো ক্রিক ফাইটার্সক ফাইনালে পা রাখে। ফ্রেন্ডস চ্যালেঞ্জারস এর সাকিব ৪০ বলে ৪৫, আবীর করেন ৪১ বলে ৩০ রান। ক্যারিয়ার সেরা বোলিং করে একাই ম্যান অব দ্যা ম্যাচ এবং এম্যাইজিং প্লেয়ার পুরস্কার জিতে নেন ৩ অভার ৩ বল করে ১৭ রানে ৮ উইকেট নেওয়া  ডান হাতি অফ স্পিনার হানজালা। ফ্রেন্ডস চ্যালেঞ্জারস এর সাকিব ৪০ বলে ৪৫,আবীর করেন ৪১ বলে ৩০ রান। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়