ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ২৯ নভেম্বর ২০২০

হবিগঞ্জি বাস বন্ধ, মৌলভীবাজারে যাত্রীদের দুর্ভোগ

সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে কোন ভূমিকা না নেয়ায় প্রশাসনের কাছে বাস হস্তান্তর করেছেন বাস মালিকরা। এতে করে বন্ধ হয়ে পড়েছে হবিগঞ্জ থেকে সিলেট রুটের একমাত্র প্রভাবশালী বাস সমিতির হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের বাস চলাচল।

রোববার সকাল থেকেই হবিগঞ্জ থেকে মৌলভীবাজার কিংবা সিলেট থেকে মৌলভীবাজারে হবিগঞ্জ এক্সপ্রেসের কোন বাস আসছে না। এতে করে দুর্ভোগে পড়েছেন মৌলভীবাজার থেকে সিলেটগামী ও হবিগঞ্জগামী যাত্রীরা।

আর সেই সুযোগে অতিরিক্ত ভাড়া গুনছে লোকাল বাসগুলো। সকাল থেকে শেরপুর-শ্রীমঙ্গল চলাচলকারী ফাতেমা পরিবহন একশত টাকা ভাড়ায় সিলেটের যাত্রী নিচ্ছে। সিএনজিতে শেরপুর পর্যন্ত ৫০ টাকা ভাড়া।

ভুক্তভোগী এক যাত্রী বলেন, বাস না থাকায় সিএনজি ড্রাইভারের দালালি বেড়ে গেছে। যারা বোঝেন না তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

ফাতেমা পরিবহনের হেলপার বলেন, আমরা সিলেটের যাত্রী নিচ্ছি। যদি যাত্রী কম হয় তাহলে শেরপুর থেকে তাদের আরেকটি বাসে তুলে দিব।

আরেক যাত্রী সজল বলেন, হবিগঞ্জি বাস হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার একক রাজত্ব করায়, তারা যখন খুশি ধর্মঘট ডাকে।  যার জন্য ভোগান্তিতে পড়তে হয় আমাদের। বিকল্প কোন বাস থাকলে এরকম হত না। আজ আমাকে সিলেট যেতেই হবে যার জন্য ভোগান্তি করেও যাচ্ছি।

আইনিউজ/ওমর ফারুক নাঈম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়