ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৭, ২৯ নভেম্বর ২০২০
আপডেট: ২৩:৪০, ২৯ নভেম্বর ২০২০

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন: প্রেমিক গ্রেফতার

অনশনরত প্রেমিকা। ফাইল ছবি

অনশনরত প্রেমিকা। ফাইল ছবি

বিয়ের দাবি নিয়ে গত ৭ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা জ্যোতি রবিদাস। কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তাই এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়। তারপরই প্রেমিক সন্তোষ যাদবকে গ্রেফতার করে পুলিশ।  

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জ্যোতি রবিদাস একটি লিখিত অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে রোববার (২৯ নভেম্বর) বিকেলে শমসেরনগর চা-বাগান থেকে প্রেমিক সন্তোষ যাদবকে গ্রেফতার করা হয়েছে।  

উল্লেখ্য, শমশেরনগর চা বাগানের জ্যোতি রবিদাসের সাথে প্রেমের সম্পর্ক ছিল সন্তোষ যাদবের। পরবর্তীতে সন্তোষ জ্যোতিকে বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে ও অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নেয়। এদিকে জ্যোতি ২ মাসের অন্তঃসত্ত্বা।

তাই বিয়ের দাবিতে গত ২৩ নভেম্বর থেকে সন্তোষের বাড়িতে অবস্থান নেয় জ্যোতি। বিষয়টি টের পেয়ে আগেই প্রেমিক সন্তোষ বাড়ি থেকে পালিয়ে যায়। এভাবে টানা ৭ দিন অবস্থান নেওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় থানায় একটি লিখিত অভিযোগ করে জ্যোতি।  অভিযোগের জেরে প্রেমিককে রোববার বাগান থেকে গ্রেফতার করে পুলিশ।

আইনিউজ/এম.আর/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়