কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০:৪২, ৩০ নভেম্বর ২০২০
দুপুরে রাখাল নৃত্য দিয়ে শুরু হলো মণিপুরী রাস উৎসব
বাঁশি হাতে কলি যুগের কৃষ্ণ ছবি: রণজিৎ জনি
সিলেট বিভাগের মৌলভীবাজারে নানা ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর বসবাস। এর মধ্যে সংস্কৃতি আর ঐতিহ্যে অন্যতম মনিপুরি সম্প্রদায়। আজ দুপুরে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মনিপুরী সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব মহারাস লীলা। কমলগঞ্জ উপজেলানার আদমপুর এবং মাধবপুর এই দুই জায়গায় চলছে এই সম্প্রদায়ের বর্ণিল উৎসবটি।
বাংলাদেশে যে কয়েকটি জায়গায় রাস উৎসব পালিত হয়, তাঁর মধ্যে আকর্ষণীয় মৌলভীবাারের কমলগঞ্জের রাসলীলা। প্রতিবছর দেশ-বিদেশ থেকে বহু মানুষ এই দিনে এখানে এসে জড়ো হন একটি অন্যরকম সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হতে। আর এসব মানুষকে আনন্দ দিতে প্রতিবছরের ন্যায় এ বছরও মনিপুরিদের মণ্ডপে মণ্ডপে লেগেছে রঙের ছোঁয়া।
প্রতি বছরের মতো এ বছরও মাধবপুর জোড়ামণ্ডপে মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত হবে ১৭৮তম রাস উৎসব। তবে মনিপুরিদের অন্য শাখাটি অর্থাৎ মৈথৈ সম্প্রদায়ভুক্ত মনিপুরীরাও ১৯৮৬ সাল থেকে আদমপুরে রাসমেলার আয়োজন করে আসছে।
যেভাবে প্রবর্তন হলো রাসলীলার
রাসলীলার ইতিহাস প্রায় দেড়শ বছরের পুরনো। জানা যায়, ১৭৬৯ সালে মনিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র স্বপ্নাদেশে রাসলীলার এই নৃত্য-গীতের প্রর্বতন করেছিলেন। মহারাজ ভাগ্যচন্দ্র বৈষ্ণব ধর্মের আচরণীয় শ্রীমদ্ভাগবতের রাস পঞ্চধ্যায় পঠন সেবায় ব্রতী হন বটে কিন্তু ভগবৎকৃত রাসলীলা, গোপী, সখী ও মঞ্জুরীসহ বিরাজমান দৃশ্য চাক্ষুষ দর্শনে অপারগ হয়ে নিজে শ্রীগোবিন্দ জিউর চরণে প্রাণপাত শয়নে গেলেন।
মহারাজা ভাগ্যচন্দ্র তন্দ্রাবস্থায় দেখতে পান, শ্রীকৃষ্ণ শ্রীরাধা ও গোপীসহ দিব্য রাসলীলা করছেন। এরপরে মহারাজা ভাগ্যচন্দ্র কয়েকজন কুমারী মেয়ে দিয়ে স্বপ্নের মতো রাসলীলা করালেন।
এতে নিজ কন্যা কুমারী বিশ্বাবতীকে শ্রীরাধা এবং মন্দিরের শ্রীগোবিন্দকে শ্রীকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ করে রাসলীলা করেন। তারই ধারাবাহিকতায় যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এই রাসোৎসব।
কমলগঞ্জের রাসলীলা
কমলগঞ্জের মাধবপুরে রাসলীলা প্রথম শুরু হয় ১৮৪২ সালে। এরপর থেকে প্রতিবছরই আয়োজিত হয়ে আসছে উৎসবটি। এ বছর হবে রাসের ১৭৮ তম আয়োজন। রঙে, ছন্দে, গানে আর গোপিনীদের নৃত্যের মধ্য দিয়ে রাস হয়ে ওঠেছে এই অঞ্চলের ঐতিহ্যের অংশ।
‘রাস’ শব্দটা এসেছে শ্রীকৃষ্ণের ১২ ধরনের রস থেকে। তবে ১২টি রসের মধ্যে রাসলীলায় সখ্য, বাৎসল্য ও মধুর এই তিনটি রসের উপস্থাপনই হয়ে থাকে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























