ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪২, ৩০ নভেম্বর ২০২০
আপডেট: ১৯:৩৯, ৩০ নভেম্বর ২০২০

যাতায়াত সুবিধা ও জলাবদ্ধতা নিরসনে মৌলভীবাজার পৌরসভার ১১৯ লাখ টাকার উন্নয়ন কাজ

উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠান

উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠান

যাতায়াত সুবিধা ও জলাবদ্ধতা দূর করতে মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জাপাড়ায় আরসিসি (রড, সিমেন্ট, কংক্রিট) ঢালাই সড়ক নির্মাণ করে দিয়েছে পৌরসভা। একই সাথে নির্মাণ করা হয়েছে ড্রেন এতে ব্যয় হয়েছে ৭৬ লাখ টাকা । এদিকে পৌর এলাকার ২নং ওয়ার্ডে ৪৩ লাখ টাকা ব্যয়ে হাজী কামাল উদ্দিন পাকা সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে।   

সোমবার (৩০ নভেম্বর) সকালে উন্নয়নমূলক কাজ দুটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ , কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, ফয়সল আহমদ, আসাদ হোসেন মক্কু, সাবেক কাউন্সিলর আশু রঞ্জন দাসসহ পৌরসভার কর্মকর্তাগণ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

তৃতীয়নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের ( UGllp-lll) অধীন উন্নয়নকৃত পূর্ব গীর্জাপাড়ায় ঢালাই রাস্তা ও ড্রেন ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। আর জলবায়ু ট্রাস্টের অর্থায়নে ২নং ওয়ার্ডে হাজী কামাল উদ্দিন সড়কটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়