ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৯, ৩০ নভেম্বর ২০২০
আপডেট: ১৯:২৭, ৩০ নভেম্বর ২০২০

এক কিলোমিটার এলাকা জুড়ে চা শ্রমিকদের গঙ্গাস্নান

ক্যাতায়ানী পূজা

ক্যাতায়ানী পূজা

কাত্যায়নী পূজায় এক কিলোমিটার এলাকা জুড়ে ছিলো চা শ্রমিকদের গঙ্গাস্নান। পূজা অর্চনা ও  প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে চা শ্রমিকরা সম্পন্ন করলেন ২০ তম কাত্যায়নী পূজা।

কার্তিক মাসব্যাপী ব্রত পালন শেষে সোমবার (৩০ নভেম্বর) ভোররাত থেকে মাধবপুরের বিভিন্ন চা বাগানের সনাতনী ভক্তরা নাম কীর্তন শুরু করেন। এরপর ভক্তরা গঙ্গাস্নান ও পূজা অর্চনা করতে মাধবপুরের হীরামতি গ্রাম এলাকায় ধলাই নদের তীরে সমবেত হয়।  সেখানে প্রায়ে এক কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গাস্নান ও পূজা অর্চনা চলে সকাল ৮টা পর্যন্ত।

চা শ্রমিকদের কাত্যায়নী পূজার আয়োজক কমিটির আমন্ত্রণে সোমবার সকালে পূজাস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলার উদ্দীন, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু, সাংবাদিক আসহাবুজ্জামান, চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন প্রমুখ।

আয়োজকরা জানান, ভগবত পুরাণ গ্রন্থের দশম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ে কাত্যায়নী ব্রতের উল্লেখ আছে। ব্রজের গোপীগণ কৃষ্ণকে প্রতিরুপে কামনা করে সমগ্র মাঘ মাস জুড়ে এই ব্রত পালন করেন। এই এক মাস তারা কেবল মাত্রমশলা বিহীন খিচুড়ি ও সিদ্ধজাত খাবার খেতেন।

সকাল বেলা নদীতে স্নান  করে তীরে মাটির কাত্যায়নী মূর্তি গড়ে দেবীর পূজা করেন। এর পর নদীতে স্নান করে ভক্তরা বাড়িতে ফিরে যান। স্বামীর মঙ্গল কামনা করে গত এক মাসব্যাপী উপবাস করে কাত্যায়নী ব্রত পালন করা হয়েছে।

এই একমাস তাকে চন্দন, ধূপ,দ্বীপ ইত্যাদি দিয়ে পূজা করা হয়েছে। সোমবার ভোররাত থেকে স্নান করে ভেজা কাপড়ে খোদিত কাত্যায়নী মূর্তির সামনে চন্দন, দ্বীপ, ফল, পান, নবপত্রিকা, মালা ও ধূপ দিয়ে পূজা করেন হাজারো চা শ্রমিকরা।

পরে উপস্থিত সকল ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকরা আরও জানান গত ২০ বছর ধরে মাধবপুরের হীরামতি এরাকায় ধলাই নদ তীরে কাত্যায়নী পূজার আয়োজন করা হচ্ছে। তবে এবার কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি রক্ষায় অনুষ্ঠানটি সীমিত আকারে করা হয়েছে। 

আইনিউজ/এম.আর/এসডিপি  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়