মৌলভীবাজার প্রতিনিধি
ডাকাতি প্রতিরোধে পুলিশ-জনতার উন্মুক্ত আলোচনা
স্থানীয় জনগনের সাথে মত বিনিময়
সম্প্রতি ডাকাতি প্রতিরোধে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পুলিশ-জনতা একসাথে মিলে পাহারা দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় রোববার (২৯ নভেম্বর) জেলার কামালপুর ইউনিয়নের বাড়ন্তি, নালিউড়ী এলাকার জনসাধারণের সাথে উন্মুক্ত আলোচনা করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক।
ডাকাতি প্রতিরোধ সংক্রান্ত উন্মুক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোহাম্মদ বদিউজ্জামান, বিট অফিসার এবং কামালপুর ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদসহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্ব সাধারণ।
সভায় কামালপুর ইউনিয়নের বাড়ন্তী ও নালিউরি এলাকায় ডাকাতি প্রতিরোধ সংক্রান্তে অফিসার ইনচার্জ বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি যাতে করে মৌলভীবাজার বাসী নিরাপদে এবং ডাকাত মুক্ত থাকতে পারে। মৌলভীবাজারের অধিকাংশ লোক প্রবাসী হওয়ায় তাদের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশের নিরাপত্তা টহলের পাশাপাশি স্থানীয় লোকজনদের রাত্রীকালীন সময় এলাকার বিভিন্ন পয়েন্টে পাহারা দেওয়ার বিষয়ে স্থানীয় লোকজনের আন্তরিক সহযোগিতা কে স্বাগত জানান।
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। সভায় স্থানীয় লোকদের পরামর্শ নিয়ে আরো কিভাবে ভালো নিরাপত্তার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























