ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৭, ১ ডিসেম্বর ২০২০

মৌলভীবাজার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি হলেন দেওয়ান আলমগীর চৌধুরী

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন দেওয়ান আলমগীর চৌধুরী।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাধারণ সম্পাদক আল মামুন এর স্বাক্ষরিত সংগঠনের বিজ্ঞপ্তিতে দেওয়ান আলমগীর চৌধুরীকে সভাপতি আল ফায়েদ রাফিকে সাধারণ সম্পাদক করে মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।  

দেওয়ান আলমগীর চৌধুরী বীর মুক্তিযোদ্ধার সন্তান।

এর আগে আলমগীর চৌধুরী মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক  হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার কেন্দ্রিয় কমিটির অনুমোদনে তিনি সভাপতি নির্বাচিত হলেন।

বিষয়ে নবনির্বাচিত সভাপতির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ লালন করে সমাজের নির্যাতিত অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চান।

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর নীতি আদর্শ মুক্তিযুদ্ধের চেতনার চারটি মূলমন্ত্র ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সমাজতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ পৌঁছে দিতে কাজ করে যাবেন বলেও জানান তিনি।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়