নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের ৯ম দিনের অভিযানে ১০৪ জনকে জরিমানা
জেলা প্রশাসনের ৯ম দিনের অভিযান
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মৌলভীবাজার জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) নবম দিনের মতো অভিযান পরিচালনা করছে প্রশাসন।
মাস্ক পরা নিশ্চিতে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় একযোগে প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, নবম দিনের অভিযানে এখন পর্যন্ত ১০৪ ব্যক্তিকে মোট ২০ হাজার ৩৫০ টাকা জরিমানা প্রদান করে তা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে আবারো দেখা দিয়েছে করোনার প্রকোপ। আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যু। ভাইরাসটি থেকে রক্ষা পেতে হলে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। বিশেষজ্ঞরা ঘরের বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন।
কিন্তু এখনো অনেকেই মাস্ক ছাড়া বাইরে বের হচ্ছেন। মানছেন না সামাজিক দূরত্ব। ফলে বাড়ছে করোনা সংক্রমণের আশঙ্কা। তাই গেল ৯ দিন ধরে মাঠে আছে মৌলভীবাজার জেলা প্রশাসন। সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ১০৪ জনকে জরিমানা করা হলো।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























