ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ১ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:৩০, ১ ডিসেম্বর ২০২০

প্রধানমন্ত্রী ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ

মহিলা সমাবেশ

মহিলা সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ‘ব্র্যান্ডিং’ বিষয়ে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন করেছে মৌলভীবাজার জেলা তথ্য অফিস। মঙ্গলবার (১ ডিসেম্বর) সদর উপজেলার কনকপুর ইউনিয়নের বুদ্ধিমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হাবিব তৌহিদ ইমাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোতাহার বিল্লাহ, কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউর রহমান,  মৌলভীবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. আক্তারুজ্জামান।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারীর ক্ষমতায়ন বিষয়ে ব্যাপক আলোচনা করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়