ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশিত: ০০:২৩, ৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ০০:৩৫, ৩ ডিসেম্বর ২০২০

পাখি হত্যার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড

মৌলভীবাজারের হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হত্যা করার অপরাধে দুই ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার রাতে জুড়ি উপজেলার হাকালুকি হাওরের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম। 

তিনি জানান, আমরা খবর পাই ওই এলাকার একটি বাড়িতে পরিযায়ী পাখি হত্যা করে রাখা হয়েছে। সংবাদের ভিত্তিতে আমরা অভিযানে যাই। হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হত্যা করার অপরাধে দুই ব্যক্তিকে মোবাইল কোর্টে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন, ২০১২ এর আওতায় ১ মাস করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পরিযায়ী পাখি শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। 

আইনিউজ/ওমর ফারুক নাঈম/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়