মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:২৫, ৪ ডিসেম্বর ২০২০
মাস্ক ব্যবহারে বাধ্য করতে অভিযানে র্যাব
কেউ বলছেন দম বন্ধ লাগে, কেউবা বলছেন ভুলে বাসায় রেখে এসেছি
দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করেছে র্যাব
সামনে যখন মহামারি করোনার দ্বিতীয় ঢিউয়ের চোখ রাঙানি। ঠিক তখনও মাস্ক না পরার যুক্তি দিচ্ছেন অনেকেই। কেউ বলছেন- অক্সিজেন নিতে মাক্স খুলেছি, কেউবা বলছেন দম বন্ধ লাগে। আর ভুলে বাসায় রেখে এসেছি, মাত্রই ফেলে দিলাম কিংবা হারিয়ে গেছে এমন অজুহাতই দিচ্ছেন অনেকেই।
বৃহস্পতিবার (৩ে ডিসেম্বর) জনসাধারণকে মাস্ক ব্যবহারে বাধ্য করতে মৌলভীবাজারে সচেতনতামূলক কর্মসূচী পালন করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তখন এ অজুহাতগুলো দিতে দেখা যায় পথচারী, ব্যবসায়ী, যাত্রী, চালকসহ সাধারণ মানুষকে।
বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলা শহরের চৌমোহনায় অভিযান পরিচালনা করে র্যাব-৯। এসময় জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
অভিযানে বেশ কয়েক জনকে জরিমানার পাশাপাশি দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্কের ব্যবহার নিশ্চিত করতেই মাঠে র্যাব। এ অভিযানকে স্বাগত জানিয়েছেন শহরবাসী। তবে যাদের মাস্ক ছিল না বরাবরের মতোই তাদের ছিল উদ্ভট সব যুক্তি।

অভিযান চলাকালে মাস্ক না পরার যুক্তি কেউ বলছেন, অক্সিজেন নিতে মাুস্ক খুলেছি, কেউবা বলছেন দম বন্ধ লাগে। আর ভুলে বাসায় রেখে এসেছি, মাত্রই ফেলে দিলাম কিংবা হারিয়ে গেছে এমন অজুহাতই দিচ্ছেন অনেকেই।
র্যাব-৯ এর কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এখন এ ধরনের অভিযান জরুরি হয়ে পড়েছে। জরিমানা করাই মূল উদ্দেশ্য নয়। অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই। তবে যেসব শিক্ষিত মানুষ অসচেতনভাবে মাস্ক ব্যবহার করছেন না তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। দরিদ্রের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, কয়েক ঘণ্টার অভিযানে ১২ টি মামলা করা হয়েছে। প্রায় ২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/ওমর ফারুক নাঈম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























