ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:১৯, ৩ ডিসেম্বর ২০২০

বান্ধবীর সহযোগিতায় বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বান্ধবীর সহযোগিতায় মৌলভীবাজারে একটি বাল্যবিয়ে বন্ধ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে বিয়েটি পন্ড করে দেয় পুলিশ ।

মৌলভীবাজার মডেল অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, সদর উপজেলার আজাদ বখত স্কুল এন্ড কলেজ এর এস.এস.সি পরীক্ষার্থীর সাথে কদমহাটা এলাকার এক যুবকের বিয়ের দিন ধার্য ছিল। ওই মেয়ের বান্ধবীর মাধ্যমে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িতে আলোকসজ্জা ও খাবার-দাবারের আয়োজন দেখে বিয়ে বাড়ি বুঝতে পেরে পরিবারের সাথে কথা বলেন। 

মেয়েটির পরিবার বিবাহের কথা স্বীকার করেন এবং জন্মতারিখ পর্যবেক্ষণে জানা যায় মেয়েটির বয়স মাত্র ১৬ বছর ১৪ দিন। যা বাংলাদেশ সরকারের আইন বিরোধী। পরে মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না বলে পরিবারকে অঙ্গীকার করানো হয়। 

তিনি আরো বলেন, বাল্যবিবাহ রোধে দেশের প্রত্যেক পরিবার ও প্রত্যেক মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং এ নির্যাতন রোধে সচেষ্ট থাকতে হবে। তাহলেই বাল্যবিবাহ বন্ধ বা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে। 

আইনিউজ/ওমর ফারুক নাইম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়