ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩০, ৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:৪৬, ৪ ডিসেম্বর ২০২০

সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেল মৌলভীবাজারের স্বাদ

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরের সর্বোচ্চ ভ্যাট (মূসক) প্রদানকারী হিসেবে জাতীয় পর্যায়ের ৯টি ও জেলা পর্যায়ের ১৩১টি প্রতিষ্ঠান পুরস্কার ও সম্মাননা পেয়েছে। এরমধ্যে মৌলভীবাজারের স্বাদ ব্রেড অ্যান্ড বিস্কুটসহ আরো একটি প্রতিষ্ঠান রয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট বিভাগে সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মৌলভীবাজারের গ্রিন লিফ ইনোভেশন লিমিটেড ও স্বাদ ব্রেড অ্যান্ড বিস্কুট।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন বলেন, সরকার ঘোষিত ‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’-এর অধীনে এই পুরস্কার দেয়া হচ্ছে।

এ লক্ষ্যে মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার) ইসরাত জাহান রুমার স্বাক্ষর করা পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইনিউজ/ওমর ফারুক নাইম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়