মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৩৪, ৪ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধু সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ক্রিক ফাইটার্স
ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন অব মৌলভীবাজার (সিপিএম) সদর-এর ৭ম আসর বঙ্গবন্ধু সিপিএম ক্রিকেট ২০২০-এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে ক্রিক ফাইটার্স।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। টসে হেরে ব্যাট করতে মাঠে নামে ক্রিক ফাইটার্স। তারা ৫ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেন।
হানজালা সংগ্ৰহ করে ৩০ বলে ৫৮ রান, আছাদ ৪০ বলে ৫১ রান ও সালমান ২৭ বলে ৩৫ রান সংগ্রহ করে। জাতীয় দলের আব্দুর রাজ্জাক ১৪ বলে ৩৫ রান সংগ্রহ করে।
ক্রিক ফাইটার্স ১৮৮ রানের টার্গেটে নিয়ে মাঠে ব্যাট করতে নামে শাহ মোস্তফা লিজেন্ডস। ১৬ ওভার ২ বলে ১০ টি উইকেট হারিয় তারা। মাত্র ৮০ রান সংগ্রহ করতে পারে ব্যাটম্যানরা। রবিন ১৭ বলে ২৬ রান ও জাতীয় দলের নাঈম ১৯ বলে ২০ রান সংগ্রহ করতে সক্ষম হন।
১০৮ রানে ম্যাচ জিতে ক্রিক ফাইটার্স । ম্যান অব দ্যা ম্যাচ হন হানজালা। টুর্নামেন্টের সর্বোচ্চ ২২২ রান করে বেস্ট ব্যাটসম্যান হন তাজিদ। ১৫৫ রান ও ১৭ উইকেট নিয়ে বেস্ট বোলার ও প্লেয়ার অব দ্যা টুর্ণামেন্ট হন হানজালা। রাইজিং স্টার প্লেয়ার হন তানভীর, বেস্ট ফিল্ডার হন আফুয়ান ও ফেয়ার প্লে টিম হয় ফ্রেন্ড চ্যালেঞ্জার্স।
ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, মৌলভীবাজার চেম্বার অব কমার্স-এর পরিচালক এবং বিলাসের স্বত্ত্বাধিকারী সুহাদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইজাদিন ইমরান, ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব)-মৌলভীবাজারের সভাপতি বিমান ঘোষ বিল্কু, জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, সিপিএএম মৌলভীবাজারের সভাপতি শাহরিয়ার মোস্তফা তানিম, সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন রিপন, ক্রীড়া সংগঠক মনোয়ার আহমদ রহমান, জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ফখরুল ইসলাম রাজু।
১০টি দল নিয়ে আয়োজিত হয় জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট এবার হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। ‘বঙ্গবন্ধু সিপিএএম ক্রিকেট টুর্নামেন্ট’ নামে জেলার সবচেয়ে জনপ্রিয় এই ক্রিকেট আয়োজন গত ১৩ মার্চ মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে শুরু হয়। ১০টি দলে আছেন ১০জন আইকন ক্রিকেটার।
টুর্নামেন্টের অংশ নেয়া দলগুলো হচ্ছে দূরন্ত সুরজ ভাই, ক্লাব টিএসএস, অল স্কয়ার সোলজার্স, মৌলভীবাজার স্করপিয়ন, ইউনিটি মৌলভীবাজার, শাহমোস্তফা লিজেন্ডস, অ্যাংগ্রি টাইগার্স, ক্রিক ফাইটার্স, একাটুনা ইউ সিক্স ও ফ্রেন্ডস চ্যালেঞ্জারস।
টুর্নামেন্টের স্পন্সর বিলাম। মিডিয়া পার্টনার আইনিউজ ও এমসিএস।
আইনিউজ/ওমর ফারুক নাঈম/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার























