ঢাকা, সোমবার   ১৫ জুন ২০২৬,   আষাঢ় ১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৪, ৪ ডিসেম্বর ২০২০

শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকীতে মৌলভীবাজারে মিলাদ-দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার মসজিদে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া শেষে শিরণী বিতরণ করা হয়।

মিলাদ, দোয়া ও শিরণী বিতরণে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ জেলা, থানা ও ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ।

আইনিউজ/এইচকে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়